লক্ষ্য ও উদ্দেশ্য
Mission:
- আমরা শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
- আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে তাদের মধ্যে জ্ঞান, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে একজন যোগ্য, দক্ষ এবং সহানুভূতিশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা।
- আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক বিকাশে জোর দিয়ে এমন এক শিক্ষাব্যবস্থা তৈরি করা, যা শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ সমাজের জন্য প্রস্তুত এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে।
- এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল নাগরিক হিসেবে নিজেদের বিকাশে উৎসাহিত হবে, যা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।
- সকলের জন্য সমান সুযোগ তৈরি করে এবং প্রতিটি শিক্ষার্থীর মধ্যে জ্ঞান, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য তাদের অনুপ্রাণিত করা।
Vision:
- হাসামপুরের স্বনামধন্য ঘোষ পরিবার সুজানগর উপজেলা মেয়েদের শিক্ষা ও অগ্রগতির ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে সুধীর ঘোষ বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনা করেছেন, যা আজ এই এলাকা মেয়েদের জন্য একটি আদর্শ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে গণ্য। বিগত পাঁচ বছর যাবত এ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ছাত্রীদের পাঠদান কার্যক্রম চলছে। আগামী ১লা জানুয়ারী ২০২৬ ইং থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরবর্তী শিক্ষা বছরের জন্য পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
- জাতীয় পাঠ্যসূচীতে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানার্জন, শৃঙ্খলা ও মূল্যবোধের উদ্বুদ্ধ করা হয়।
- বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে (সাহিত্যচর্চা, সঙ্গীত, চারুকলা ইত্যাদি) শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়া হয়।
- বিদ্যালয় প্রাঙ্গণে নিজস্ব খেলার মাঠে খেলাধুলা ও শরীরচর্চার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
- বিজ্ঞান ও আইটি ল্যাবরেটরীর মাধ্যমে আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়।
- আধুনিক ওসমৃদ্ধ লাইব্রেরিতে জ্ঞানবিকাশে অনুপ্রাণিত করা হয়।
- একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্ব গুণাবলী জাগ্রত করা, যা তাদের দেশ ও জাতির সেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।
- তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের জন্য প্রস্তুত করা এবং একটি জীবনব্যাপী শিখনের পরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজস্ব সম্ভাবনাকে উন্মোচন করতে পারবে।
- প্রত্যেক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস তৈরি করা, যাতে তারা ব্যক্তিজীবনে ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
- সকলের জন্য একটি মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুস্থ সমাজের অংশ হয়ে উঠতে পারে।